×

খেলা

আজ মাঠে নামতে পারেন শুভমান গিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১২:৫৭ পিএম

আজ মাঠে নামতে পারেন শুভমান গিল

পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের একটাই প্রশ্ন। শুভমান গিলকে কি পাওয়া যাবে? তিনি কি খেলতে পারবেন? খেলার ১৯ ঘণ্টা আগে তার জবাব দিয়ে দিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেন, ‘‘শুভমানের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। বাকিটা কাল সকালে দেখব।’’ রোহিতের এই কথা থেকে স্পষ্ট, আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে শুভমান হয়তো খেলবেন।

দিল্লি থেকে ভারতীয় দলে আমদাবাদে যাওয়ার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন ডেঙ্গি আক্রান্ত শুভমান। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে অনুশীলনও করেন তিনি। তার পরেই শুভমানের খেলার সম্ভাবনা বাড়ে।

আমদাবাদে শুভমানের রেকর্ড নজরকাড়া। আইপিএল ও দেশের হয়ে ভাল খেলেছেন তিনি। তাই পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে শুভমানকে চাইছিলেন রোহিতেরা। শেষ পর্যন্ত হয়তো সেটাই হতে চলেছে। শুভমান খেললে ম্যাচের আগে থেকেই চাপ বাড়বে পাকিস্তানের উপর। মানসিক ভাবেও বাবরদের ধাক্কা দেয়া যাবে।

এ বারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জিতেছে ভারত ও পাকিস্তান। তাই দু’দলই ফর্মে রয়েছে। আমদাবাদে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এক দিকে ভারতের লক্ষ্য বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অষ্টম জয়। অন্য দিকে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিততে চাইছে পাকিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App