×

খেলা

লাঞ্চের আগে বিনা উইকেটে ৩০ রান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৯ পিএম

লাঞ্চের আগে বিনা উইকেটে ৩০ রান
চট্টগ্রাম টেস্টে বৃষ্টি বাধায় দেরিতে শুরু হওয়া দিনের প্রথম সেশন ভালো ভাবেই সামাল দিয়েছে সাকিব বাহিনী। দ্বিতীয় ইনিংসে ৯ ওভারে বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৭ বল খেলে ৩ বাউন্ডারিতে ২১রান নিয়ে সাদমান ইসলাম অনিক এবং ৯ রান নিয়ে লিটন কুমার দাস ক্রিজে আছেন। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া বৃষ্টি থামার পর মাঠকে উপযোগী করে তুলে চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হয় প্রায় দুই ঘন্টা। অবশেষে বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হয় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। ৩৭৪ রানের লিড আরো বাড়িয়ে নিতে ব্যাটিংয়ে নামে আফগানদের নবম জুটি। এই জুটি ভাঙে রান আউটে। দ্রুত একটি রান নেয়ার চেষ্টায় রান আউট হন ইয়ামিন আহমেদজাই। ফিল্ডারের থ্রো ধরে বেশ ক্ষিপ্রতায় স্টাম্প ভেঙে দেন টাইগার উইকেটেরক্ষক মুশফিক। ৯ রানে আউট হন ইয়ামিন। এরপর রশিদ খানের দলের একাদশ ব্যাটসম্যান জহির শূন্য রানে আউট হন। আর কাবুলিওয়ালাদের ২য় ইনিংস থামে ২৬০ রানে। ফলে জয় পেতে টাইগারদের করতে হবে ৩৯৮ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App