×

খেলা

ব্যর্থ সাকিব, এলেন আর গেলেন লিটন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৩:০৯ পিএম

ব্যর্থ সাকিব, এলেন আর গেলেন লিটন

ছবি: ইন্টারনেট

লিটন এলেন। প্রথম বল ডট। দ্বিতীয় বলে মারলেন চার। তৃতীয় বলেই সাজঘরে। এর আগে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা না খুলেই ফেরেন সাজঘরে। এতে জায়গা হারান তৃতীয় ওয়ানডের দল থেকে। 

নতুন বলে ধারাবাহিক ব্যর্থতার সূত্র ধরেই এমন সিদ্ধান নিয়েছিল বিসিবির নির্বাচকেরা। তবে ওয়ানডের পর টেস্ট সিরিজে আরো একবার লিটন দাসে আস্থা রাখেন স্বাগতিকরা। তবে সেখানে লিটন ব্যর্থ, আবার, আরও একবার।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৫ রানের দ্বিতীয় ইনিংসে করেন শূন্য। এতে তার একাদশে থাকা নিয়ে ফের শুরু হয় সমালোচনা। তবে টাইগার সহকারী কোচ নিক পোথাস সিরিজে আস্থা রাখতে চান লিটনের ওপরেই। 

এতে আগেই বোঝা গিয়েছিল চট্টগ্রাম টেস্টের একাদশেও দেখা মিলবে লিটনের। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এবং ম্যানেজমেন্টকে সেখানে আরো একবার হতাশ করলো এই ডানহাতি ব্যাটার।

তৃতীয় দিনের শুরুটা ভালো হলেও মাঝে ৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ সামলাতে মুমিনুলকে নিয়ে এগোন সাকিব আল হাসান। তবে বেশিক্ষণ টিকলেন না প্রায় বছর খানেক পর লাল বলের ক্রিকেটে ফেরা এই অলরাউন্ডার। 

ইনিংসের ৪৫তম ওভারে আসিথা ফের্নান্দোর বলে ফেরেন সাকিব (১৫)।  দলে ফেরার পর প্রথম ইনিংসে বল হাতে সাফল্য পেলেও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। প্রথম ইনিংসে বল হাতে সাকিব তুলে নিয়েছেন ৩ উইকেট।   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App