×

খেলা

আমিরকে নিয়ে হরভজনের ‘ফিক্সার কো সিক্সার’ পোস্ট ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৬:০৭ পিএম

আমিরকে নিয়ে হরভজনের ‘ফিক্সার কো সিক্সার’ পোস্ট ভাইরাল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১১ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের ২২ তম ম্যাচে পাকিস্তান এবং কানাডার মধ্যে খেলা হয়েছিলো। ওই ম্যাচে জয় পেয়েছিলো পাকিস্তান। ম্যাচের নায়ক ছিলেন পাকিস্তানের অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ আমির। দলের হয়ে সেই ম্যাচে ৪ ওভারে ৩.২৫ ইকোনমিতে মাত্র ১৩ রান খরচ করে ২টি বড় উইকেট তুলে নেন তিনি।  এমন পারফরমেন্সের জন্য ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়েছিলো আমিরকে।

এদিকে পাকিস্তান-কানাডা ম্যাচের পর ভারতের প্রাক্তন অভিজ্ঞ স্পিনার হরভজন সিংকেও আমিরের প্রশংসা করতে দেখা যায়। বিশ্বকাপে হরভজন স্টার স্পোর্টসের একজন ধারাভাষ্যকার এবং উপস্থাপক হিসাবে  ম্যাচের পর মহম্মদ আমিরের সাক্ষাৎকার নেন। সেই সময় মহম্মদ আমিরের অনেক প্রশংসা করেন ভাজ্জি। বর্তমানে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল।

বিশ্বকাপে হরভজন-আমিরের সাক্ষাৎকার দেখার পর ক্রিকেটপ্রেমীরা ভারত-পাকিস্তানের এই দুই তারকা ক্রিকেটারের কিছু পুরনো ভিডিও ও ঘটনা শেয়ার করতে থাকেন। আমিরের জন্য হরভজন আগে কখনও এমন প্রশংসা করেনি। সোশ্যাল মিডিয়ায় তার পুরনো কিছু পোস্ট শেয়ার করে তাকে ট্রল করা শুরু করেছে নেটিজেনরা। তারা সোশ্যাল মিডিয়ায় বলেছেন, হরভজন ও আমিরের সম্পর্ক অতীতে ভালো কিছু ছিলো না। ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং পাকিস্তানি ফাস্ট বোলার আমিরকে এক সময় ‘ফিক্সার’-ও বলেছিলেন । বিশেষ করে ২০২১ সালে হরভজনের একটি পোস্ট বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে। যে পোস্টকে ঘিরে একটা সময়ে অনেক বিতর্কও তৈরি হয়েছিলো।

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App