×

খেলা

১০ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান পাচ্ছেন শেখ কামাল ক্রীড়া পুরস্কার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম

১০ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান পাচ্ছেন শেখ কামাল ক্রীড়া পুরস্কার

ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৪ পাচ্ছে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠান। সোমবার (৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠান এই পুরস্কার দেওয়া হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৫তম জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবিদদের হাতে এই পুরস্কার তুলে দেবেন । পুরস্কার হিসেবে থাকবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র।

রবিবার (৪ আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমদ এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের উপস্থিত থাকার কথা ছিল। এ নিয়ে যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনে আসতে পারেননি তিনি (ক্রীড়ামন্ত্রী)।’

এবার বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম আজীবন সম্মাননা পাচ্ছেন । অন্যদের মধ্যে শুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা পারভীন ও সাঁতারু মাহফিজুর রহমান সাগর এই পুরস্কার পাচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল হাবিব ও মাহি উদ্দিন আহমেদ ক্রীড়া সংগঠক হিসেবে এই পুরস্কার পাচ্ছেন। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে তাওহীদ হৃদয়ও এই পুরস্কার পাচ্ছেন। অ্যাথলেট জহির রায়হানও একই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন।

ফেডারেশন হিসেবে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং পৃষ্ঠপোষক বিভাগে হামিদ গ্রুপ পুরস্কার পাচ্ছে। ক্রীড়া সাংবাদিক হিসেবে পাচ্ছেন খন্দকার মঞ্জুরুল ইসলাম। আর ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে কল্যান কুমার সাহা পুরস্কার পাচ্ছেন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App