×

খেলা

হচ্ছে না সুপার কাপ, পেছাচ্ছে লিগও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৮:৫৮ এএম

হচ্ছে না সুপার কাপ, পেছাচ্ছে লিগও

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ মৌসুমে পাঁচটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি মৌসুমে দুটি টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। ‘সুপার কাপ’ ও ’স্বাধীনতা কাপ-২০২৪’ আয়োজনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বাফুফের প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান সভাপতিত্ব করেন। কমিটির অন্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

এদিকে জরুরি এই সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২২ আগস্ট পর্যন্ত ২০২৪-২০২৫ ফুটবল মৌসুমের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম বাড়ানো হয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ ৪০ জন খেলোয়াড় নিজ নিজ দলের পক্ষে নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো। তবে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে চলমান ২০২৪-২০২৫ ফুটবল মৌসুমের প্রতিযোগিতা শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App