×

খেলা

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পিএম

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

ভারতীয় দল, ছবি: এপি

আগামী অক্টোবরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম থাকবেন ভারতের ওপেনার শুভমান গিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। 

টাইগারদের বিপক্ষে সিরিজ শেষেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে ভারত। ওই সিরিজের কথা চিন্তা করেই টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকবেন গিল।

বিসিসিআইয়ের বরাতে পিটিআই জানিয়েছে, ‘বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে  গিলকে বিশ্রাম দেওয়া হবে। বাংলাদেশের বিপক্ষে ৬, ৯ এবং ১২ অক্টোবর টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু করবে। তাই গিলকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ।’

গিল ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারে ভারত। সেই তালিকায় জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজরা আছেন। বড় সংস্করণের জন্য দলের মূল খেলোয়াড়দের ফিট রাখতে আগ্রহী ভারতীয় নির্বাচকরা।

এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল এখনও ঘোষণা করেনি ভারত। গত বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই ফরম্যাটে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App