×

খেলা

আর্জেন্টিনাকে হারালেন বাংলাদেশের রাণী হামিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

আর্জেন্টিনাকে হারালেন বাংলাদেশের রাণী হামিদ

রাণী হামিদ

হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে মহিলা বিভাগে নবম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। তবে ১-৩ গেম পয়েন্টে হেরেছে বাংলাদেশ। লাল-সবুজের ৪ দাবাড়ুর মধ্যে শুধু আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদই জিতেছেন। সবমিলিয়ে ৯ রাউন্ডের মধ্যে ৬ রাউন্ড খেলেছেন তিনি। ৬টিতেই জিতেছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) নবম রাউন্ডে চতুর্থ বোর্ডে খেলেন রাণী হামিদ। তার প্রতিপক্ষ ছিল আর্জেন্টাইন আন্তর্জাতিক মহিলা মাস্টার মারিয়া বেলেন। রাণী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। এরপরও দুর্দান্ত খেলে জয় ছিনিয়ে নেন রাণী হামিদ।

ওপেন বিভাগে ২.৫-১.৫ গেম পয়েন্টে লেবাননকে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেন। জিতলে আরেকটি জিএম নর্ম পেতেন ফাহাদ। অন্যদিকে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় নিজ নিজ বোর্ডে জিতেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App