×

খেলা

বিপিএলে নতুন দলে খেলবেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম

বিপিএলে নতুন দলে খেলবেন সাকিব

সাকিব আল হাসান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটের আগেই নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে চিটাগাং কিংস। এবার বড় চমক হিসেবে সাকিব আল হাসানকে নিজেদের দলে ভেড়াল তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন আসরে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির জার্সিতে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখা যাবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের ছবি দিয়ে ক্যাপশনে ফ্র‌্যাঞ্চাইজিটি লিখেছে, ‘একজন কিংবদন্তি স্কোয়াডে যোগ দিচ্ছেন।’ 

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। এর আগে, জাতীয় দলের পেসার শরিফুল ইসলামকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে তারা।

এরও আগে, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি ও শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে চুক্তি করেছে বন্দরনগরীর দলটি। এ ছাড়া পাকিস্তানের হায়দার আলির সঙ্গেও কথাবার্তা চলছে তাদের। গুঞ্জন আছে, ওপেনার লিটন দাসও চট্টগ্রাম শিবিরে যুক্ত হতে পারেন।

উল্লেখ্য, চলতি বছরের শেষদিকে অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা। বোর্ড মিটিংয়ে বিপিএলের ড্রাফট ও আসর শুরুর সময় নির্ধারণ করে দেয় বিসিবি। বিপিএলে একাদশ আসরে পুরোনো ফ্র্যাঞ্চাইজি ঢাকা ও চট্টগ্রাম ফিরেছে। এ ছাড়া রাজশাহী থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App