×

খেলা

বাফুফের পথে যাত্রা শুরু সাফজয়ীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম

বাফুফের পথে যাত্রা শুরু সাফজয়ীদের

ছবি: সংগৃহীত

নেপালের কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে, ২০২২ সালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ নারী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। গতবারের মতো এবারো অপরাজিত থেকে শিরোপা জিতেছে তারা।

এদিকে গেলবারের ধারাবাহিকতায় এবারো চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা থাকছে। দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছায় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটজয়ী দল। চ্যাম্পিয়নদের বরণে আগে থেকেই সুসজ্জিত ছাদ খোলা বাস প্রস্তুত করে রাখা ছিল। বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে সরাসরি বাফুফেতে রওনা দিয়েছেন সাফজয়ী মেয়েরা। ছাদখোলা বাসে উঠে সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন সাফজয়ীরা।

বাসের সামনে রুপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদারা রয়েছেন। অধিনায়ক সাবিনার কাঁধে বাংলাদেশের পতাকা। বিদায়ী কোচ পিটার বাটলার খানিকটা পেছনে রয়েছেন।

এর আগে, বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোচ বাটলার এবং অধিনায়ক সাবিনা খাতুন। কোচ পিটার জেমস বাটলার বলেন, মেয়েদের পারফরম্যান্সে আমি দারুণ খুশি। বাংলাদেশ টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে। যা দেশের মানুষকে আনন্দ দিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে।

বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, নতুন ও পুরাতন কমিটির সবাইকে ধন্যবাদ। দলের সঙ্গে যারা সম্পৃক্ত এবং দলের সকল সদস্য সবাই অনেক আপ্লুত। আমাদের সাবেক সভাপতি সালাউদ্দিন (সাহেব) এবং তাবিথ আউয়ালসহ (স্যার) নতুন যে কমিটি আছে, এ ছাড়াও আমাদের সঙ্গে যারা আছেন, সবার দোয়া এবং সমর্থনের কারণেই ব্যাক-টু-ব্যাক শিরোপা জিততে পেরেছি। অবশ্যই আপনাদের সবার দোয়া ছাড়া এটা সম্ভব হতো না। 

তিনি যোগ করেন, দ্বিতীয়বারের মতো আমাদের এই আনন্দ। কিন্তু আমি প্রথমবারের মতোই ফিল করছি। প্রথমবারের মতো প্রচুর মানুষের সমাগম, যা দেখে বোঝাই যাচ্ছে না যে দ্বিতীয়বার আমরা শিরোপা জিতেছি। তাতে এটা পরিষ্কার যে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতখানি ভালোবাসে। সবার প্রতি আমার অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই, আমাদের মেয়েদেরকে, যারা এভাবে শুরু থেকে শেষপর্যন্ত কঠোর পরিশ্রম করেছে। ধন্যবাদ সবাইকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App