×

খেলা

বিপিএলের টাইটেল স্পন্সর ডাচ বাংলা ব্যাংক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম

বিপিএলের টাইটেল স্পন্সর ডাচ বাংলা ব্যাংক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের টাইটেল স্পন্সর ডাচ-বাংলা ব্যাংক। এ ছাড়া পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে ডাচ-বাংলা ব্যাংকেরই দুটি গ্রাহকপ্রিয় সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ থাকছে। 

বুধবার (৬ নভেম্বর) মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়। বিপিএল-এর ১১তম আসরের নাম ‘ডাচ্-বাংলা ব্যাংক বিপিএল টি-টোয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে’। 

প্রেস কনফারেন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিমসহ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, বিপিএলের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস্ হোল্ডার ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক বেশ পুরোনো। বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়েছিল। একই সঙ্গে দীর্ঘসময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের হোম সিরিজের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংক। এবারই প্রথম বিপিএল আয়োজনে সম্পৃক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক।

উল্লেখ্য, বিপিএলের এবারে আসর ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৭টি দল খেলবে। খেলাগুলো সরাসরি টি-স্পোর্টস, গাজী টিভি, টি-স্পোর্টস অ্যাপ ও RabbitholeBd অ্যাপে দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App