×

খেলা

৪৩ চার ২৪ ছক্কা, ১৫২ বলে অপরাজিত ৪১৯ রান!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম

৪৩ চার ২৪ ছক্কা, ১৫২ বলে অপরাজিত ৪১৯ রান!

আয়ুষ শিন্ডে

৪৩ বাউন্ডারি আর ২৪ ছক্কায় ১৫২ বলে অপরাজিত ৪১৯ রান! অবিশ্বাস্য হলেও সত্যি। ভারতের আন্তঃস্কুল টুর্নামেন্ট হ্যারিস শিল্ডে এমনই ইনিংস খেলেছেন আয়ুষ শিন্ডে।

এখানেই শেষ নয়, বিস্ফোরক এই ইনিংসে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের দুর্দান্ত রেকর্ডও ভেঙেছেন এই কিশোর। তার অতিমানবীয় এই ইনিংসে ভর ৬৪৮ রানের পাহাড়সমান পুঁজি পেয়েছিল তার দল এবং শেষমেশ ৪৬৮ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। 

জেনারেল এডুকেশন অ্যাকাডেমির হয়ে এই ইনিংস খেলেন আয়ুষ শিন্ডে। এর আগে, ১৬ বছর বয়সে এই টুর্নামেন্টে ৬৬৪ রানের রেকর্ড জুটি গড়েছিলেন শচিন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি। সেই সময়ে ৩২৬ রানের ইনিংস খেলেছিলেন শচিন। আর ৩৪৯ রান করেছিলেন কাম্বলি। তাদের দুজনকেই টপকে গেছেন আয়ুষ।

এর আগে, ২০০৯ সালে ১২ বছর বয়সে ৪৩৯ রানের ইনিংস খেলেছিলেন সরফরাজ খান। এর পরের তালিকাতেই জায়গা পেয়েছে আয়ুষের ইনিংসটি।

এ ছাড়াও ২০১৩ সালে হ্যারিস শিল্ডে এক ইনিংসে সর্বোচ্চ ৫৪৬ রান করার কীর্তি অর্জন করেছিলেন ১৪ বছর বয়সী পৃথ্বী শ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App