×

খেলা

বিগ ব্যাশে রিশাদের বদলি খুঁজে নিলো হোবার্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম

বিগ ব্যাশে রিশাদের বদলি খুঁজে নিলো হোবার্ট

রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন আসরে খেলবেন না বাংলাদেশের স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর বিগ ব্যাশকে সেরা ইভেন্ট হিসাবে বিবেচিত করা হয়।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশে খেলার কথা ছিল রিশাদের। হোবার্ট হারিকেন্স দলে নেওয়া হয়েছিল তাকে।

কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের সঙ্গে চুক্তি থাকায় বিবিএলে না খেলার সিদ্ধান্ত নিতে হয় রিশাদকে।

ইতোমধ্যে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁ-হাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে নিয়েছে হোবার্ট।

বিবিএলের ১৪তম আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে তিনটি ম্যাচ খেলার কথা ছিল রিশাদের। তবে বিবিএল ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে, রিশাদের জন্য অপেক্ষা না করে আফগান স্পিনারকে দলে ভিড়িয়েছে তারা।

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বিবিএল। চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে ৩০ ডিসেম্বর বিপিএল শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App