×

খেলা

গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদউল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পিএম

গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ, ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইলকে সরিয়ে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক হলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ২ চার ও ৪ ছক্কায় ৯২ বলে ৬২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন রিয়াদ। এই ইনিংস খেলার পথে ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি। এতদিন ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক ছিলেন গেইল।

ওয়ার্নার পার্কে ৫ ম্যাচের ৫ ইনিংসে ৩ বার অপরাজিত থেকে ৪ হাফ-সেঞ্চুরিতে ১২৮ দশমিক ৫০ গড়ে ২৫৭ রান করেছেন মাহমুদউল্লাহ। ৮ ম্যাচের ৮ ইনিংসে দুটি হাফ-সেঞ্চুরিতে ৩১ গড়ে ২৪৮ রান গেইলের। 

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৫ ম্যাচের ৫ ইনিংসে একবার অপরাজিত থেকে দুটি হাফ-সেঞ্চুরিতে ৬০ দশমিক ২৫ গড়ে ২৪১ রান করেছেন ক্লার্ক।

ওয়ার্নার পার্কে পাঁচ ওয়ানডে ইনিংসে মাহমুদুল্লাহর স্কোর- ৫১*, ২৭, ৬৭*, ৫০* (চলতি সিরিজের প্রথম ওয়ানডে) ও ৬২। 

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৪ ওয়ানডেতে ৪টি অর্ধশতকে সর্বমোট ৪২৩ রান করেছেন ৩৮ বছর বয়সী রিয়াদ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App