×

খেলা

সৌম্যর ভিন্ন রকম সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম

সৌম্যর ভিন্ন রকম সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩তম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়েছেন বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকার। 

বিপিএলের ৩৪তম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। ওই ম্যাচে বিপিএলের মঞ্চে শততম ম্যাচ খেলেন রংপুরের সৌম্য। 

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান সৌম্য। ফলে বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি সৌম্য। অবশেষে রংপুরের দশম ম্যাচে খেলতে নামেন এই বাঁ-হাতি ব্যাটার।

শততম ম্যাচের আগ পর্যন্ত বিপিএলে ব্যাট হাতে ১ হাজার ৫৩৬ রান ও ২৫ উইকেট নিয়েছেন সৌম্য।

সৌম্যর আগে বিপিএলে শততম ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, তামিম ইকবাল, নুরুল হাসান সোহান, মাশরাফী বিন মর্তুজা, লিটন দাস, সাব্বির রহমান ও আরাফাত সানি।

বিপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড মুশফিকুর রহিমের। ১৩৫ ম্যাচ খেলেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App