×

খেলা

প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টি লিগে তাইজুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টি লিগে তাইজুল

বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকান ৫ লাখ র‌্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) তাকে দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জোহানেসবার্গে এসএটোয়েন্টির চতুর্থ আসরের নিলাম অনুষ্ঠিত হয়। এবারের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয় ১৪ ক্রিকেটারের। তারা হলেন- লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তানজিম হাসান, তানজিদ হাসান, মাহেদি হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

এদের মধ্যে তাইজুল ও মুস্তাফিজকে নিলামে তোলা হয়। মুস্তাফিজ অবিক্রীত থাকলেও তাইজুলকে দলে নিয়েছে ডারবানস। এই দলে আছেন হেনরিচ ক্লাসেন, সুনীল নারাইন, জস বাটলার, আইডেন মার্করাম, ডেভন কনওয়ের মতো তারকা।

নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। ১৬.৫ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র‌্যান্ডে তাকে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস।

এসএটোয়েন্টির এবারের নিলামে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৭৮২ ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। সেখান থেকে ৫৪১ জনকে নিলামে তোলা হয়। যার মধ্যে বিদেশি ২৪১ জন এবং দেশি ৩০০ জনকে উঠানো হয়।

নিলামে নাম তুললেও দল পাননি ৪৩ বছর বয়সী ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস এন্ডারসন। আগামী বছরের ২৩ জানুয়ারি শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ছয় দল নিয়ে এসএটোয়েন্টির চতুর্থ আসর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App