×

খেলা

বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো ‘হাফ-টাইম শো’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম

বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো ‘হাফ-টাইম শো’

আসন্ন বিশ্বকাপ ফাইনালে‘হাফ টাইম শো আয়োজনের ঘোষণা ফিফার। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। আসন্ন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো প্রথাগত ফুটবলীয় বিরতির বদলে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘হাফ-টাইম শো’। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘সেমাফর ওয়ার্ল্ড ইকোনমি সামিটে’ বক্তব্য দিতে গিয়ে ইনফান্তিনো বলেন,'ইতিহাসে প্রথমবারের মতো আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে আমরা হাফ-টাইম শো আয়োজন করতে যাচ্ছি। এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শো এবং দারুণ কিছু।'

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ফাইনাল অনুষ্ঠানের মূল পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে থাকছে বিখ্যাত ব্রিটিশ পপ ব্যান্ড ‘কোল্ডপ্লে’ এবং তাদের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তবে কোল্ডপ্লে ছাড়াও ওইদিন আরও একাধিক বড় তারকা পারফর্ম করবেন বলে ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি। যদিও কৌশলগত কারণে পারফর্মারদের নাম এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি।

যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতিতে হাফ-টাইম শো খুবই পরিচিত একটি বিষয়, বিশেষ করে আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় আসর ‘সুপারবোল’-এর মাধ্যমে এটি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। ফিফার এই উদ্যোগের ফলে ফুটবলের বিশ্বমঞ্চেও সেই জৌলুস ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

তবে ফুটবলের ১৫ মিনিটের বিরতিতে সংগীত পরিবেশনার সিদ্ধান্তটি বেশ সাহসী। কারণ, এর আগে ২০১৭ সালে জার্মানির ডিএফবি কাপ ফাইনালে পপ তারকা হেলেন ফিশারকে দিয়ে হাফ-টাইম শো করানো হলে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা তীব্র দুয়ো দিয়েছিলেন।

সেই ঘটনার স্মৃতিচারণ করে হেলেন ফিশার পরবর্তীতে জানিয়েছিলেন, দর্শকরা সে সময় মাঠের খেলার বাইরে কোনো বিনোদন নিতে প্রস্তুত ছিলেন না। তবে ফিফা আশা করছে, বিশ্বকাপের মতো গ্লোবাল প্ল্যাটফর্মে কোল্ডপ্লের জাদুকরী আয়োজনে দর্শকদের সেই অনীহা কেটে যাবে এবং ফুটবল ও সংগীতের এক নতুন মেলবন্ধন তৈরি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

 নতুন দুই দিবস পালন করবে সরকার

নতুন দুই দিবস পালন করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App