×

খেলা

ক্লাব ছাড়তে পারেন রিয়ালের এক ঝাঁক তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম

ক্লাব ছাড়তে পারেন রিয়ালের এক ঝাঁক তারকা

মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন রিয়ালের এক ঝাঁক তারকা। ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জন্য বর্তমান সময়টা চরম অস্থিরতার। টানা দ্বিতীয় মৌসুম কোনো বড় ট্রফি ছাড়াই শেষ করার পথে থাকায় ক্লাবের অন্দরে পরিবর্তনের জোরালো হাওয়া বইছে। গত আসরের ব্যর্থতার রেশ না কাটতেই এবারও ট্রফিহীন থাকার শঙ্কায় সান্তিয়াগো বার্নাব্যুর নীতিনির্ধারকরা স্কোয়াডে আমূল সংস্কার বা ‘বড় বিপ্লবের’ প্রস্তুতি নিতে শুরু করেছেন। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলেই ক্লাব ছাড়তে পারেন একঝাঁক বড় তারকা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ওন্ডা সেরো’-র বরাত দিয়ে ‘মাদ্রিদ এক্সট্রা’ জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমটি রিয়ালের জন্য রীতিমতো বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। শুরুতে জাভি আলোনসোর হাত ধরে যাত্রা শুরু হলেও মাঝপথে দায়িত্ব নেন আলভারো আরবেলোয়া। কিন্তু কোচ বদলালেও ভাগ্য ফেরেনি লস ব্লাঙ্কোসদের। বিশেষ করে বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর দলের ভবিষ্যৎ নিয়ে ক্লাবের ভেতরে কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিদায়ের তালিকায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে নিয়ে। বায়ার্নের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র ২৫ মিনিটের মাথায় লাল কার্ড দেখে তার মাঠ ছাড়াটা ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চরম ক্ষুব্ধ করেছে। বড় ম্যাচে তার এমন খামখেয়ালি আচরণ এবং পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাব তাকে বিক্রির তালিকায় তুলে দিয়েছে বলে গুঞ্জন রয়েছে।

রক্ষণভাগেও বড় ধরনের কাটছাঁট করতে যাচ্ছে রিয়াল। বিশেষ করে চুক্তির মেয়াদ শেষ হয়ে আসায় ক্লাব অধিনায়ক ও দীর্ঘদিনের বিশ্বস্ত সেনানি দানি কারভাহালের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি ঘটার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি সম্মান থাকলেও বয়স এবং বর্তমান ছন্দের কথা বিবেচনায় নিয়ে তাকে বিদায় জানানোর কথা ভাবছে বোর্ড। এছাড়া সেন্টার-ব্যাক পজিশনে আন্তোনিও রুডিগারকে রেখে দেওয়ার সম্ভাবনা থাকলেও ডেভিড আলাবার বিদায় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

লেফট-ব্যাক পজিশন নিয়ে রিয়ালের পরিকল্পনা বেশ সংকুচিত। বর্তমানে আলভারো কারেরাস, ফ্রান গার্সিয়া এবং ফেরল্যান্ড মেন্ডি এই তিন জন বিকল্পের মধ্য থেকে অন্তত একজনকে ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।

আক্রমণভাগেও পরিবর্তনের ছোঁয়া লাগছে। লিওঁ থেকে লোনের মেয়াদ শেষে এন্দ্রিক ফিরলে মূল একাদশে জায়গা পাওয়ার লড়াই আরও তীব্র হবে। ফলে ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো এবং গনজালো গার্সিয়ার মতো তরুণ প্রতিভাদের ভবিষ্যৎ আপাতত বার্নাব্যুর বাইরেই দেখা যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, মাস্তানতুয়ানোকে অন্য কোনো ক্লাবে লোনে পাঠানো হতে পারে এবং গনজালো গার্সিয়াকে স্থায়ীভাবে বিক্রি করার সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে ভবিষ্যতের কথা ভেবে তার স্বত্বের একটি নির্দিষ্ট অংশ রিয়াল নিজেদের কাছেই রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App