×

খেলা

বিশ্বকাপে দল নিয়ে স্কালোনির নতুন পরিকল্পনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৫৭ পিএম

বিশ্বকাপে দল নিয়ে স্কালোনির নতুন পরিকল্পনা

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা দল গোছানোর কাজ প্রায় শেষ করে এনেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে চূড়ান্ত দল দেওয়ার আগে ভিন্ন এক পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। চোটের ঝুঁকি এড়াতে নির্ধারিত ২৬ জনের চেয়ে বেশি খেলোয়াড় নিয়ে প্রস্তুতি ক্যাম্প করতে চান এই বিশ্বকাপজয়ী কোচ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মে মাসের শেষ সপ্তাহে এজেইজায় অনুশীলন ক্যাম্প শুরু করবে আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপের মূল প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রে যাবে আলবিসেলেস্তেরা। ফিফার নিয়ম অনুযায়ী, আগামী ৩০ মে’র মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল জমা দিতে হবে।

মূলত ২০২২ কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা থেকেই স্কালোনি এই পরিকল্পনা করেছেন। সেবার শেষ মুহূর্তে চোটের কারণে দল থেকে ছিটকে যান নিকোলাস গনজালেস ও হোয়াকিন কোরেয়া। পরে জরুরি ভিত্তিতে দলে নেওয়া হয় আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে। এবার তাই আগেভাগেই বিকল্প প্রস্তুত রাখতে চাইছেন কোচ।

এই পরিকল্পনার কারণে চূড়ান্ত দল ঘোষণার আগেই কিছু নতুন মুখ আলোচনায় এসেছে। উইঙ্গার পজিশনে বাড়তি বিকল্প হিসেবে ভাবা হচ্ছে এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাথিয়াস সুলেকে। দুজনেই আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায় আছেন। অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো বুয়েন্দিয়া সর্বশেষ ২০১৫ সালের নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে খেলেছিলেন। অন্যদিকে রোমার তরুণ ফরোয়ার্ড সুলে এখনো জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে তাদের প্রতিপক্ষ হন্ডুরাস। ৯ জুন আলাবামায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা লড়বে আইসল্যান্ডের বিপক্ষে।

আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। আর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করবে মেসিবাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছোট্ট শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুর্দান্ত ১৮ মিনিট

ছোট্ট শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুর্দান্ত ১৮ মিনিট

জনস্বাস্থ্যের চরম সংকটেও সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: জামায়াত

জনস্বাস্থ্যের চরম সংকটেও সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: জামায়াত

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

অ্যামোনিয়াম নাইট্রেট সংকট মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

মোবাইল ব্যাংকিংয়ে ‘অ্যাড মানি’তে নতুন নির্দেশনা

মোবাইল ব্যাংকিংয়ে ‘অ্যাড মানি’তে নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App