×

সিলেট

জলমহালের অর্ধকোটি টাকার মাছ লুটপাট করলো ৮ গ্রামের মানুষ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

জলমহালের অর্ধকোটি টাকার মাছ লুটপাট করলো ৮ গ্রামের মানুষ

জলমহালে নেমে টর্চলাইট জ্বালিয়ে আট গ্রামের হাজারো মানুষ মাছ লুট করতে থাকেন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ কাওয়াজুরী জলমহালে মাছ লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আটটি গ্রামের ৭-৮ হাজার মানুষ মাছ লুট করেন বলে অভিযোগ জলমহালটির ইজারাদার আঙ্গুর মিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, ইফতারের পর কাওয়াজুরী জলমহালে কাওয়াজুরী, উফতিরপাড়, নগদিপুর, ছোট নগদিপুর, লাউগাঙ্গ, ধীতপুর, ফুকিডর ও দৌলতপুর গ্রামের মানুষরা জাল, বালতি নিয়ে হঠাৎ করে জলমহালে ঢুকে একযোগে মাছ শিকার করতে থাকেন। এতে ওই মহালের প্রায় অর্ধকোটি টাকার মাছ লুট করা হয়।

শুক্রবার ইফতারের পর থেকেই জলমহালের সীমানায় লোকজন জড়ো হতে শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা জলমহালে প্রবেশ করে মাছ আহরণ শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুরী, উফতিরপাড় ও লাউগাঙ্গ এবং দিরাই উপজেলার নগদিপুর, ছোট নগদিপুর, ধীতপুর, ফুকিডর ও দৌলতপুর গ্রামের প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষ এতে অংশ নেয়।

জানা গেছে, ছয় মাস আগে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের অধীনে খাস কালেকশনের মাধ্যমে ১৬ লাখ টাকায় কাওয়াজুরী জলমহাল ইজারা নেন গাজীনগর গ্রামের আঙ্গুর মিয়া। ইজারা নেওয়ার পর পোনা অবমুক্তকরণ ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খাতে আরও প্রায় ২৪ লাখ টাকা ব্যয় করেন তিনি।

নিয়ম অনুযায়ী, জলমহালে অন্তত আড়াই ফুট পানি সংরক্ষণ রেখে নির্ধারিত সময় শেষে মাছ আহরণের কথা ছিল। সংশ্লিষ্টদের দাবি, আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে মাছ ধরার প্রস্তুতি ছিল।

জলমহালের ইজারাদার আঙ্গুর মিয়া বলেন, পূর্ব কোনো ঘোষণা বা নোটিশ ছাড়াই বিপুল সংখ্যক লোকজন জলমহালে হামলা চালায়। এতে আমার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। কম হলেও ৬০ থেকে ৭০ লাখ টাকার মাছ তারা লুট করে নিয়ে গেছে। সরকার এই জলমহাল ইজারা দিয়েছে, আমরাই ইজারা নিয়েছি কিন্তু কিছু লোক এটাকে ভালোভাবে গ্রহণ করেনি। তারা ভবিষ্যতে যাতে এই জলমহাল কেউ ইজারা নেওয়ার সাহস না দেখায় তাই এমন লুটপাট করেছে বলে আমার ধারণা। 

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্যাহ বলেন, জলমহাল থেকে মাছ লুটপাটের বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App