×

সিলেট

কোনো এক ব্যক্তির নির্দেশে স্বাধীনতা ঘোষণা হয়নি: মির্জা ফখরুল

Icon

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) থেকে

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম

কোনো এক ব্যক্তির নির্দেশে স্বাধীনতা ঘোষণা হয়নি: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো এক ব্যক্তির নির্দেশে সংঘটিত হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেই সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি ছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার সময় যখন মানুষ কিংকর্তব্যবিমুখ হয়ে পড়েছিলেন, তখন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় সেনা সদস্যরা তার কাছে পরামর্শ চেয়েছিলেন, তিনি জানিয়েছিলেন “আপনারা অস্ত্র সমর্পন করবেন না।” এরপর তিনি দুই শিশু পুত্রকে নিয়ে ঢাকায় চলে যান, যেখানে পাকিস্তানি বাহিনী তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন : পাকিস্তানপন্থি অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে

মির্জা ফখরুল বলেন, তেলিয়াপাড়ার এই স্থান থেকেই আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধের সূচনা হয়। তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনায় কর্ণেল আতাউল গণি ওসমানীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হয়। আওয়ামী লীগ ওসমানীকে যথাযথ মূল্যায়ন করেনি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ এমপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

খোলা বাজারে তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

খোলা বাজারে তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটি স্থগিত

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটি স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App