×

সারাদেশ

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী সাদ্দাম হোসেন ওরফে ‘গলা কাটা বাচা’কে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার আব্দুল করিমের ছেলে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাদ্দাম সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছিল।

এ তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরী ও জঙ্গল সলিমপুর এলাকায় হত্যা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সাদ্দাম। অস্ত্র প্রদর্শন ও এলাকায় আধিপত্য বিস্তারের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবরশাহ ও সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র আইন, নাশকতা ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App