×

রংপুর

খোলা বাজারে তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম

খোলা বাজারে তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

ছবি: সংগৃহীত

নীলফামারীতে যখন জ্বালানি তেলের জন্য হাহাকার। সামান্য জ্বালানি নিতে দিন-রাত একাকার করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় বাইক চালকেরা, ঠিক তখনই সুযোগ কাজে লাগিয়ে অবৈধ ভাবে খোলা বাজারে বেশ চড়া দামে জ্বালানি বিক্রয় করছেন এক শ্রেণির সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের রামগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজন দোকানির মধ্যে একজনকে ২০ হাজার টাকা ও অন্যজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

জরিমানা প্রাপ্তরা হলেন, ওই বাজারের মৃত ফজলার রহমানের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল গফুরের ছেলে জাহাঙ্গীর আলম।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা সদর উপজেলার রামগঞ্জ বাজারে খোলা দোকানে জ্বালানি পেট্রোল তেল অবৈধভাবে ও অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে তাদের জরিমানা করা হয়। এ সময় দোকান দুটি থেকে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে রেজিস্ট্রেশন ও হেলমেট ধারী মোটরসাইকেল চালকদের নিকট বিক্রি করা করে বিক্রিত অর্থ ও সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট, অফিসার ইনচার্জ (ওসি) ও নীলফামারী থানা পুলিশের সদস্য অংশগ্রহণ করেন।

জেলা পুলিশ প্রশাসনের সূত্র বলছে, সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও পেট্রোল পাম্প গুলোতে সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সাথে তেল বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সতর্ক মনিটরিং চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাহরাইনের নিহত তারেক আলীর দাফন সম্পন্ন

বাহরাইনের নিহত তারেক আলীর দাফন সম্পন্ন

ইরানের পারমাণবিক কেন্দ্রে উপর্যুপরি হামলা

ইরানের পারমাণবিক কেন্দ্রে উপর্যুপরি হামলা

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

একাত্তরের পরাজিত শক্তিরাই সংবিধান ছুড়ে ফেলতে চায়

সমাজকল্যাণমন্ত্রী একাত্তরের পরাজিত শক্তিরাই সংবিধান ছুড়ে ফেলতে চায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App