×

সিলেট

কৃষক-শ্রমিকদের প্রতি সংহতি

লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে শিক্ষার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:০৫ পিএম

লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ভাইভা পরীক্ষায় লুঙ্গি ও গামছা পরে অংশ নিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন এক শিক্ষার্থী। তার এই উপস্থিতি একাডেমিক পরিবেশে ভিন্ন মাত্রা তৈরি করেছে।

বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক সম্প্রতি ভাইভা বোর্ডে এভাবে উপস্থিত হন। জানতে চাইলে শুক্রবার (১ মে) তিনি জানান, শিক্ষকদের মুখে শোনা ‘চাষাভূষার টাকায় পড়াশোনা করো’—এই কথাটি তাকে ভাবিয়েছে এবং কৃষক-শ্রমিকদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে।

আশিক বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা তাকে নাড়া দিয়েছে। এসব ঘটনার পরও যথাযথ তদন্ত বা জবাবদিহির অভাব রয়েছে বলে তিনি মনে করেন। সমাজের প্রতিক্রিয়া নিয়েও হতাশা প্রকাশ করে তিনি বলেন, শ্রমিক বা কৃষকের মৃত্যু অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত প্রতিক্রিয়াতেই থেমে যায়।

এই বাস্তবতার প্রতিবাদে তিনি লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে উপস্থিত হন। এর মাধ্যমে তিনি মেহনতি মানুষের প্রতি সংহতি জানাতে চেয়েছেন।তিনি আরও জানান, তার এই ভিন্নধর্মী উপস্থাপনাকে শিক্ষকরা ইতিবাচকভাবে নিয়েছেন এবং এতে তিনি অনুপ্রাণিত হয়েছেন।

একই সঙ্গে দেশের কৃষকদের বর্তমান পরিস্থিতির দিকেও দৃষ্টি আকর্ষণ করে আশিক বলেন, প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় পরিকল্পিত উদ্যোগ নিয়ে কৃষকদের পাশে দাঁড়ানো জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App