×

সিলেট

সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:৫৩ পিএম

সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী ও শামসুদ্দিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জন শিশু মারা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

মঙ্গলবার (১৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

জানা যায়, ওসমানী ও শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু তিনজনের নাম ইশিতা কাহের, সুস্মিতা ও লাবিবা। তাদের তিনজনেরই বয়সই ১ বছরের কম।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৯২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৯ মে পর্যন্ত বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি

মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি

শিক্ষার্থীর বাসা থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

শিক্ষার্থীর বাসা থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

যেকোনো সময় ভেঙে পড়তে পারে বিজয়ের সরকার: সাবেক মুখ্যমন্ত্রী

যেকোনো সময় ভেঙে পড়তে পারে বিজয়ের সরকার: সাবেক মুখ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App