ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণতায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশু মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার।
তিনি জানান, ময়মনসিংহের ভালুকা থেকে আসা আট মাস বয়সী ইসরাত নামের কন্যা শিশু রোববার (১৭ মে) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ মে) ভোরে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১০৪ জন শিশু চিকিৎসাধীন আছে।
