×

তথ্যপ্রযুক্তি

অদেখা জগতের নিষিদ্ধ এলাকার গল্প ‘হ্যাকার হিমেল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০২:৫৭ এএম

অদেখা জগতের নিষিদ্ধ এলাকার গল্প ‘হ্যাকার হিমেল’

‘হ্যাকার হিমেল’ বই ও লেখক রাহিতুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলামের কল্যাণে আমরা নানা পেশার নানা মানুষের কথা জানতে পেরেছি। কৃষকপুত্র নিয়ামুল থেকে শুরু করে বাবাকে বাঁচাতে দুই ভাই শুভ ও সৈকতের জীবনযুদ্ধের গল্প, মধুপুরের গারো তরুণ সুবীর থেকে ৭৪ বছর বয়সী নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ অথবা গৌরনদীর এক স্কুলের ডিজিটাল হওয়ার গল্প। 

এমন অজস্র জীবনযুদ্ধ ও যোদ্ধাদের গল্প নিয়ে তিনি পাঠকের সামনে ভিন্ন মাত্রা যোগ করেন। সেসব আবার লিপিবদ্ধ করেন বইয়ের পাতায়। তখন সেই সত্যি ঘটনাই আরো আপ্লুত করে, আরও বিশদভাবে জানা যায় গল্পের পেছনের বিস্তারিত গল্প। 

কিন্তু এবার রাহিতুল ইসলাম বৃত্ত ভেঙে লিখেছেন এমন একজনকে নিয়ে, যাদের সম্পর্কে তিনি নিজেও কখনো সেভাবে লেখেননি। অনেকের জ্ঞানও খুব সীমিত এই বিষয়ে। জানলেও যতটা জানা যায়, তার বেশির ভাগটাই অদেখা জগতের নিষিদ্ধ এক এলাকা নিয়ে জল্পনা-কল্পনা। রাহিতুল ইসলাম এবার তুলে এনেছেন সেই অদেখা জগতের গল্প- ‘হ্যাকার হিমেল’। 

এই গল্প হ্যাকিংয়ের। এই গল্প হ্যাকারের। এমন একজন হ্যাকার, যে মিশে আছে আমাদের ভিড়েই, তবু তাকে আলাদা করা যায় না। বই পড়তে পড়তে পাঠক নিজেও জড়িয়ে যাবেন পাল্টাপাল্টি শ্বাসরুদ্ধকর সাইবার হামলায়। 

হ্যাকার হিমেলের সম্পর্ক কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম বলেন, এই প্রথম থ্রিলার উপন্যাস লিখেছি। আমি নিজেও এক আশ্চর্য রোমাঞ্চ অনুভব করেছি লেখার সময়। এই বইয়ের প্রধান চরিত্র হিমেলের সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। চেষ্টা করেছি জয়লাভ করার। যেকোনো চ্যালেঞ্জ পেলেই হিমেলের যেমন শিরদাঁড়া খাড়া হয়ে ওঠে, রক্তে প্রজাপতি নাচে, আমারও তা-ই হয়।

তিনি আরো বলেন, পাঠক যদি আমার অন্যান্য বইয়ের মতো এই বইকেও ভালোবেসে গ্রহণ করেন, তাহলেই কেবল মনে করব যে এই চ্যালেঞ্জে আমি জিততে পেরেছি।

‘হ্যাকার হিমেল’-এর প্রি-অর্ডার চলছে। উপন্যাসটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। মুদ্রিত মূল্য ৩০০ টাকা। ঘরে বসে বইটি অর্ডার করা যাবে প্রথমা ডটকম http://tinyurl.com/2p96373j ও রকমারি ডটকম https://www.rokomari.com/book/371418/hacker-himel থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App