×

তথ্যপ্রযুক্তি

ই-ক্যাবের প্রশাসক হলেন সাঈদ আলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম

ই-ক্যাবের প্রশাসক হলেন সাঈদ আলী

মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপ-সচিব মুহাম্মদ সাঈদ আলী।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ই-ক্যাব) প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা অফিস আদেশে ই-ক্যাব প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপ-সচিব মুহাম্মদ সাঈদ আলী।

আরো পড়ুন- ফুডপান্ডাকে বাঁচাতে ই-ক্যাবের পরিচালনা পর্ষদের পদত্যাগ!

বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী সরকারের অনুমোদন সাপেক্ষে তাকে এই নিয়োগ দেয়া হয়। একসঙ্গে নিয়োগকৃত প্রশাসককে ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করার কথা বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ই-ক্যাব বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সম্প্রতি ই-ক্যাবের ২০২২-২০২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি), সহ সভাপতি ও পরিচালকসহ ১১ জন পদত্যাগ করেছেন। তারা পদত্যাগ পত্রগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন মহাপরিচালকের কাছে পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

ই-ক্যাব ২০২২-২০২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সকলে পদত্যাগ করায় উক্ত পর্ষদকে নোটিশ দেয়ার সুযোগ নেই জানিয়ে আদেশে বলা হয়, ই-ক্যাবে ২০২২-২০২৪ মেয়াদি কোন পরিচালনা পর্ষদ বর্তমানে নেই, তাই সংগঠনটির সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪, সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App