×

তথ্যপ্রযুক্তি

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডিভিশন থেকে সব প্রকল্প পর্যালোচনার জন্য একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। ছবি : ভোরের কাগজ

সাইবার সিকিউরিটি এখন বর্ডার সিকিউরিটির মতোই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলরকে ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধি লক্ষ্যে কাজ করতে হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মতবিনিময়ের শুরুতেই বিসিসির কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

নাহিদ ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে নীতি ও আদর্শ রয়েছে সেটা সামনে রেখেই নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।

আরো পড়ুন : ফেসবুকে 'বিএমডব্লিউ' ট্যাগ ভাইরাল যে কারণে

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে কর্মকর্তারা বলেন, ইতোমধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে। দুজন কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটি প্রদান করা হয়েছে। ডিভিশন থেকে সকল প্রকল্প পর্যালোচনার জন্য একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে এবং কার্যক্রম চালানো আছে। তাছাড়া বিভিন্ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে জটিলতার কথাও উল্লেখ করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তারা।

উপদেষ্টা বলেন, অভিযোগ তদন্তে বিভিন্ন কমিটির কাজ স্বচ্ছতার সঙ্গে চালিয়ে যেতে হবে। প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App