×

টিপস

ঘুম ভাঙতেই মাথা ব্যথা? জানুন কারণ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ এএম

ঘুম ভাঙতেই মাথা ব্যথা? জানুন কারণ

ছবি: সংগৃহীত

সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেরই মাথাব্যথা শুরু হয়, যা দিনের শুরুতেই অস্বস্তি ও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে এর সঙ্গে বমি বমি ভাবও যুক্ত থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাধারণ কারণেই এই সমস্যা দেখা দেয় এবং সামান্য সচেতন হলেই তা এড়ানো সম্ভব।

সাধারণত ডিহাইড্রেশন, ক্লান্তি, হজমের সমস্যা ও মানসিক চাপের মতো বিষয়গুলো সকালের মাথাব্যথার জন্য দায়ী। এছাড়া দৈনন্দিন কিছু অভ্যাসও এই সমস্যাকে বাড়িয়ে দিতে পারে।
প্রথমত, পর্যাপ্ত ঘুম না হলে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এতে হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি পায়, যা মাথাব্যথার কারণ হতে পারে। শরীর স্বাভাবিক রাখতে প্রতিদিন পর্যাপ্ত ঘুম অপরিহার্য।
দ্বিতীয়ত, অতিরিক্ত কফি পানও সকালের মাথাব্যথার একটি কারণ। বেশি কফি গ্রহণের ফলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং ক্যাফেইনের ওপর নির্ভরশীলতা তৈরি হলে ‘ক্যাফেইন হেডেক’ দেখা দিতে পারে।
তৃতীয়ত, রাতে অতিরিক্ত অ্যালকোহল পান করলে সকালে মাথাব্যথা হওয়া স্বাভাবিক। এমনকি অল্প পরিমাণ অ্যালকোহলও শরীরে পানিশূন্যতা তৈরি করে, মস্তিষ্কে রক্তপ্রবাহ কমায় এবং ব্যথা বাড়ায়।
চতুর্থত, প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানোও ক্ষতিকর হতে পারে। প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম আদর্শ হলেও ৯ ঘণ্টার বেশি ঘুমালে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা কমে গিয়ে রক্তপ্রবাহে প্রভাব ফেলে, যা মাথাব্যথার কারণ হতে পারে।
পঞ্চমত, বিষণ্ণতা থেকেও মাথাব্যথা হতে পারে, যা সাধারণত সকালবেলায় বেশি অনুভূত হয়। মানসিক চাপ ঘুমের রুটিন নষ্ট করে এবং দীর্ঘমেয়াদে মাথাব্যথার ঝুঁকি বাড়ায়।


এছাড়া শরীরে ভালো অনুভূতির হরমোন যেমন এন্ডরফিন ও সেরোটোনিনের মাত্রা কমে গেলেও সকালে মাথাব্যথা দেখা দিতে পারে। এতে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে গিয়ে ব্যথা তৈরি হয়।
তাই নিয়মিত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে সকালের মাথাব্যথা অনেকটাই কমানো সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরান ইস্যুতে ট্রাম্প-যুক্তরাজ্য দ্বন্দ্ব, ঝুঁকিতে রাজা চার্লসের যুক্তরাষ্ট্র সফর

ইরান ইস্যুতে ট্রাম্প-যুক্তরাজ্য দ্বন্দ্ব, ঝুঁকিতে রাজা চার্লসের যুক্তরাষ্ট্র সফর

যে পাঁচ সূচকে বোঝা যাবে ঢাকা-দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ

যে পাঁচ সূচকে বোঝা যাবে ঢাকা-দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App