×

বিনোদন

অবন্তীর কণ্ঠে হিন্দি গান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অবন্তীর কণ্ঠে হিন্দি গান

অবন্তী সিঁথি

সংগীতশিল্পী অবন্তী সিঁথি। ভারতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সারেগামাপা-খ্যাত এই শিল্পী সম্প্রতি বেশ কিছু গান গেয়ে আলোচনায় এসেছেন। এবার তার কণ্ঠে শোনা যাবে হিন্দি গান। শিরোনাম ‘মেহসুস দিল কো’। দ্বৈত এ গানে অবন্তীর সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বলিউডের আর জয়।

দীপাবলি উপলক্ষে গত শুক্রবার আর জয় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হিন্দি গানটি। তাপসের সঙ্গে যৌথভাবে সুর করেছেন জয়, সংগীতায়োজনও তার। গানের কথাও যৌথভাবে লিখেছেন তাপস ও প্রমোদ সেতি। মুম্বাইয়ে গান গাওয়ার পাশাপাশি সুরকার ও সংগীতায়োজক হিসেবে নিয়মিত কাজ করছেন আর জয়। এবারই প্রথম বাংলাদেশের কোনো শিল্পীর সঙ্গে গান করলেন তিনি।

অবন্তী সিঁথি বলেন, ‘আগে অনেক হিন্দি গান কাভার করেছি, এবার প্রথম একটি মৌলিক হিন্দি গান করলাম। এত সুন্দর একটি গানের অংশ হতে পেরে ভালো লাগছে।’ গানটির কথা ও সুর মনে দাগ কাটার মতো। যারা আমার গান শোনেন, এটিও তাদের ভালো লাগবে বলে আশা করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App