×

খেলা

সাফজয়ীরা ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার বুঝে পেলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাফজয়ীরা ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার বুঝে পেলেন

কাগজ প্রতিবেদক : গত ৩১ অক্টোবর সাফজয়ী ফুটবলারদের জন্য ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাদখোলা বাসে সংবর্ধনা শেষে বাফুফে ভবনে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দিয়েছিলেন তিনি। ঘোষণার ১১ দিনের মাথায় গতকাল নিজেদের টাকা বুঝে পেয়েছেন সাবিনারা। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই এক কোটি টাকা বণ্টন হয়েছে। এতে সবাই ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। চেক হস্তান্তরের বিষয়টি আসিফ মাহমুদ নিজের অফিসিয়াল পেজে এক পোস্টে নিশ্চিত করেছেন।

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

এবার কাঠমান্ডুতে বাংলাদেশের ফুটবলারদের স্কোয়াড ছিল ২৩ জনের। কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার, অফিসিয়াল রয়েছেন ৯ জন। এই দলের টিমলিডার ছিলেন বাফুফে সদস্য টিপু সুলতান। নির্বাচনের জন্য তিনি দলের সঙ্গে ছিলেন না। ফাইনালের আগে অবশ্য কাঠমান্ডুতে যান।

জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩২ জনের জন্য ৩২টি পৃথক চেক ইস্যু করেছে। চেকগুলো পাওয়ার পর ফেডারেশনকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকারপত্র প্রেরণ করতে বলা হয়েছে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থ সবার আগে পেয়েছে।

এদিকে সাফ চ্যাম্পিয়নদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। এই দুটি অর্থ এখনো হাতে পাননি সাবিনারা। চলতি মাসেই দেশের দুই শীর্ষ ক্রীড়া সংস্থা থেকে প্রতিশ্রæত অর্থ পাওয়ার কথা চ্যাম্পিয়নদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App