×

যুক্তরাষ্ট্র

ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করব: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:২৪ এএম

ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে কিউবাকে ‘দখল’ করার বিষয়ে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ মে) এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি ইঙ্গিত দেন, ইরান অভিযানের পর ফেরার পথেই যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। খবর সিএনএনের।

এক বন্ধুকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘সে মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছে, যেটি আমরা খুব দ্রুতই দখল করে নেব।’ এরপর তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অভিযান শেষ হওয়ার পরই কিউবার বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরো পড়ুন : জার্মানি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প বলেন, আগে একটা কাজ শেষ করি, আমি কাজ শেষ করতে পছন্দ করি। ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে এ কথা বলেন ট্রাম্প। এরপর কিউবা নিয়ে তিনি আরো বলেন, ‘ইরান থেকে ফেরার পথেই আমরা এটা করব। হয়তো আমাদের বড় জাহাজগুলোর একটি—ইউএসএস আব্রাহাম লিঙ্কন (সিভিএন-৭২) যা বিশ্বের সবচেয়ে বড়গুলোর একটি—সেখানে যাবে। উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামবে, আর তারা বলবে, ‘ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।’

এ সময় ট্রাম্পকে হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায় এবং উপস্থিত দর্শকরাও হাসিতে ফেটে পড়েন।

একই দিনে ট্রাম্প কিউবা সরকার ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরো সম্প্রসারণ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরফান সাজ্জাদকে ফোন দিয়ে যা বললেন অপূর্ব

ইরফান সাজ্জাদকে ফোন দিয়ে যা বললেন অপূর্ব

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

এনসিপিতে যোগ দিচ্ছেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান অপি

এনসিপিতে যোগ দিচ্ছেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান অপি

ঢামেকে সাজাপ্রাপ্ত এক কারাবন্দীর মৃত্যু

ঢামেকে সাজাপ্রাপ্ত এক কারাবন্দীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App