×

আবহাওয়া

দূষণে বিশ্বসেরা থাইল্যান্ড, ঢাকার অবস্থান কত?

Icon

মাহিদুল হোসেন সানি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ এএম

দূষণে বিশ্বসেরা থাইল্যান্ড, ঢাকার অবস্থান কত?

ছবি: সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ বর্তমানে চরম অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় শহরটির অবস্থান এখন নবম। দূষণের এই ভয়াবহ মাত্রা বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে নগরবাসীকে বাড়ির বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই শহরের দুষণ স্কোর ১৯৮, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোরের দুষণ স্কোর ১৮৪, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে  ভারতের রাজধানী দিল্লির দুষণ স্কোর ১৬৬, অর্থাৎ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৪র্থ অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার শহরের দুষণ স্কোর ১৬৩, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৫ম অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর দুষণ স্কোর ১৬৯, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৬ষ্ঠ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের দুষণ স্কোর ১৫৮, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৭ম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহরের দুষণ স্কোর ১৫৬, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৮ম অবস্থানে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গুন শহরের দুষণ স্কোর ১৪৩, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

৯ম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকার দুষণ স্কোর ১৩১, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন হবে যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন হবে যেভাবে

জনবল নেবে ব্র্যাক এনজিও, সপ্তাহে দুদিন ছুটিসহ নানা সুবিধা

জনবল নেবে ব্র্যাক এনজিও, সপ্তাহে দুদিন ছুটিসহ নানা সুবিধা

বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন অপু বিশ্বাস

বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন অপু বিশ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App