×

আবহাওয়া

কতদিন বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:২২ পিএম

কতদিন বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ভেতরে সৃষ্ট মেঘমালার প্রভাবে আগামীকাল রোববার চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টি টানা আরও চার দিন অব্যাহত থাকতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

শনিবার (২ মে) সন্ধ্যায় সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

তিনি বলেন, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বিরাজমান লঘুচাপের কারণে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৬২ মিলিমিটার। এছাড়া সিলেটে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী এবং হাওর অববাহিকায় অতিভারী বৃষ্টির কারণে তিন জেলার পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবারের তুলনায় সুনামগঞ্জের নালজুর নদী ও নেত্রকোনার মগরা নদীর পানি প্রায় শূন্য দশমিক ৮ সেন্টিমিটার বেড়েছে। এছাড়া নেত্রকোনার ভুসাই-কংস নদী, সোমেশ্বরী নদী এবং হবিগঞ্জের সুতাং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

পানি উন্নয়ন বোর্ডের ৪৬টি বন্যা পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ১৯টি স্টেশনের পানি বিপৎসীমার ওপরে রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান জানান, প্রাক-মৌসুমি বন্যার কারণে নেত্রকোনা ও হবিগঞ্জের হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় এসব এলাকার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। পাশাপাশি মৌলভীবাজার জেলার হাওর অঞ্চলের নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

প্রতিবাদ থেকেই এবি পার্টির উত্থান

মঈন খান প্রতিবাদ থেকেই এবি পার্টির উত্থান

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল জেলের

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল জেলের

কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা জনপ্রিয় গায়কের!

কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা জনপ্রিয় গায়কের!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App