×

আবহাওয়া

মধ্যরাতেই আঘাত হানতে পারে কালবৈশাখী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:২২ পিএম

মধ্যরাতেই আঘাত হানতে পারে কালবৈশাখী

ছবি : সংগৃহীত

দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ মে) রাত থেকে পরবর্তী ১২ ঘণ্টায় দেশের আটটি বিভাগে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এবং বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘ওয়েদার অবজারভেশন টিম’ জানায়, রাত ৯টা থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে ‘ওয়েদার অবজারভেশন টিম’ জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় ইতোমধ্যে একটি শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে, যা ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে রাত থেকে ভোরের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, পাবনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকাসহ আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, মেঘমালা সক্রিয় থাকলে মঙ্গলবার দুপুরের মধ্যে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আবহাওয়াবিদরা জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে ঝড় ও বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীর বিমান ভাড়া ফেরতের নির্দেশ

যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীর বিমান ভাড়া ফেরতের নির্দেশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ: স্পিকার

গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ: স্পিকার

মানবিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে

জাপানে জামায়াত আমির মানবিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে

আমিরাতের তেল স্থাপনা ও জাহাজে হামলা চালিয়েছে ইরান

আমিরাতের তেল স্থাপনা ও জাহাজে হামলা চালিয়েছে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App