প্রিন্ট: ১৫ মে ২০২৬, ০১:২২ পিএম
আরো পড়ুন
সন্ধ্যার মধ্যে সিলেটসহ ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৪৪ এএম
ছবি: সংগৃহীত
সারাদেশের ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা জারি করেছে সংস্থাটি।
শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন