×

বিশ্ববাণিজ্য

গ্যাসের দামে স্বস্তি ফেরার বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

গ্যাসের দামে স্বস্তি ফেরার বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

এলপিজির দামের ঊর্ধ্বগতি নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আপাতত দাম বাড়ছে না। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকার বাজার পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু খুচরা বিক্রেতা অতিরিক্ত দাম নেওয়ার চেষ্টা করছেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে অর্থবহ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজার তদারকি জোরদার করা হচ্ছে। এলপিজির দাম দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু আমদানিকারক কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন। পাশাপাশি বিপিসির সংরক্ষণ সক্ষমতা সীমিত হলেও বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান সহযোগিতা করছে। বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App