×

দুর্ঘটনা

নগরকান্দায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

নগরকান্দায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের নগরকান্দায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকালে  উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ি এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খাঁ (২৫)। তিনি ফরিদপুরের মধুখালীর ব্রাহ্মণকান্দীর আলেফ খানের ছেলে। সাজ্জাদ দুর্ঘটনাকবলিত বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ফরিদপুর থেকে আলিফ-মিম নামে একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ি এলাকায় ওই বাসটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ মৃতদেহের সুরতহালসহ আনুষঙ্গিক কার্যক্রম করবে । বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App