×

দুর্ঘটনা

গাংনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

কুতুবউদ্দিন দিপু, মেহেরপুর থেকে

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম

গাংনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: কাগজ প্রতিবেদক

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে এক সঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মাইলমারী গ্রামের ভ্যান চালক আকাশ আলীর ৪ বছর বয়সী শিশু পুত্র ইউসুফ আলী এবং তার প্রতিবেশী আব্বাস আলীর ৩ বছর বয়সী শিশু পুত্র আদিব হোসেন একসাথে খেলছিল। বাড়ির মধ্যে খেলতে খেলতে পরিবারের অগোচরে পার্শ্ববর্তী পুকুরে চলে যায় তারা। পরিবারের লোকজন তাদেরকে খুঁজে না পেয়ে পুকুরে সন্ধান চালায়। এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত ডাঃ ফারুক আহম্মেদ জানান, হাসপাতালে পৌঁছুনোর আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের সদস্যর কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App