সিরাজগঞ্জ
বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী জানান, সলঙ্গা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে চড়িয়ায় র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
