×

আফ্রিকা

নাইজেরিয়ায় স্কুলে পদদলিত হয়ে ৩৫ শিশু নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

নাইজেরিয়ায় স্কুলে পদদলিত হয়ে ৩৫ শিশু নিহত

আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়ো’র ইবাদান শহরের একটি স্কুলে আয়োজিত বিনোদন মেলায় পদদলিত হয়ে ৩৫ জন শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৬ জন। গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়ো প্রাদেশিক পুলিশ। আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইবাদানের বাসোরুন ইসলামি হাই স্কুলে আয়োজন করা হয়েছিল এই বিনোদন মেলা। আয়োজক প্রতিষ্ঠান ছিল উইংস ফাউন্ডেশন নামের একটি সংস্থা এবং স্থানীয় বেতার সংবাদমাধ্যম এগিডিগবো এফএম রেডিও।

ওয়ো প্রদেশিক পুলিশের মুখপাত্র এদেওয়ালে ওসিফেসো বার্তাসংস্থা এএফপিকে জানান, এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা হয়েছে এবং এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা সবাই কোনো না কোনোভাবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।

আরো পড়ুন : মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে নিহত ৩৪

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন। সেই সঙ্গে নাইজেরিয়ার সব প্রদেশের যে কোনো অনুষ্ঠানে যেন জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়, সে আহ্বান জানিয়ে বলেছেন, আমি চাই, যে কোনো অনুষ্ঠানে জনসমাগমের আগেই যেন জননিরাপত্তার ব্যাপারটি ভালোভাবে যাচাই করা হয়। প্রাদেশিক প্রশাসনিক কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হচ্ছে।

নাইজেরিয়ায় অবশ্য পদদলিত হয়ে মৃত্যু বিরল কোনো ঘটনা নয়। গত মার্চ মাসে দেশটির মধ্যাঞ্চলে নাসারাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচিতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছিল দুই শিক্ষার্থীর, আহত হয়েছিলেন আরো ২৩ জন। পরে ওই মাসেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর বাউচিতে রমজান উপলক্ষ্যে আর্থিক সহায়তা নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ৪ জন নারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App