×

আফ্রিকা

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুহারি লন্ডনে মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:০৪ এএম

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুহারি লন্ডনে মারা গেছেন

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি যুক্তরাজ্যের একটি হাসপাতালে মারা গেছেন। 

স্থানীয় সময় রোববার দুপুরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশটির ৮২ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট মারা গেছেন। খবর এএফপির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক পোস্টে বুহারির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ডিজিটাল যোগাযোগবিষয়ক বিশেষ সহকারী বশির আহমাদ।

পোস্টে তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পরিবার রোববার দুপুরে লন্ডনের একটি হাসপাতালে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে। 

আরো পড়ুন : হাসপাতালে মাহাথির মোহাম্মদ

মুহাম্মাদু বুহারির এই বিশেষ সহকারী লিখেছেন, ‘আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করেন, আমিন। 

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি রোববার ৮২ বছর বয়সে মারা গেছেন বলে তার এক সহকারী জানিয়েছেন।

মুহাম্মাদু বুহারি প্রথমে সেনাশাসক হিসেবে দেশটির ক্ষমতায় এসেছিলেন। পরে নির্বাচিত গণতান্ত্রিক নেতা হিসেবে দেশ পরিচালনা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের সব শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি, একেকবার একেকটা পরি

আরিফিন শুভ মায়ের সব শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি, একেকবার একেকটা পরি

টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল

ভারতীয় হাইকমিশন শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল

কেউ ফিরছেন ঢাকায়, কেউ আজও বাড়ি যাচ্ছেন

কেউ ফিরছেন ঢাকায়, কেউ আজও বাড়ি যাচ্ছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App