×

টিপস

ফ্যাটি লিভার নির্মূল হবে যে উপায়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০১:১০ পিএম

ফ্যাটি লিভার নির্মূল হবে যে উপায়ে

ছবি : সংগৃহীত

স্থূলতার কারণে শরীরে যে বিভিন্ন রোগ বাসা বাঁধে, তার মধ্যে অন্যতম হলো ফ্যাটি লিভার। অনিয়মিত খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার কারণে লিভারে অতিরিক্ত চর্বি জমতে জমতে এই সমস্যা গুরুতর রূপ নিতে পারে। সাধারণভাবে লিভার ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত চর্বি গ্রহণ বা প্রক্রিয়াজাত করতে পারে। এর বেশি চর্বি জমলে তা বিপজ্জনক হয়ে ওঠে এবং ধীরে ধীরে লিভার সিরোসিসের মতো জটিল রোগে রূপ নিতে পারে।

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখতে শুধু খাদ্যাভ্যাস পরিবর্তনই যথেষ্ট নয়, পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও যোগাসন করা জরুরি। এর মধ্যে পদ্ম ময়ূরাসন একটি কার্যকর যোগব্যায়াম হিসেবে বিবেচিত।

কীভাবে করবেন:

  • প্রথমে মাদুরে পদ্মাসনে বসুন। ডান পা বাঁ ঊরুর ওপর এবং বাঁ পা ডান ঊরুর ওপর রাখুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন।
  • এরপর দুই হাত সামনে রেখে মাটিতে রাখুন, হাতের তালু মাটির দিকে থাকবে।
  • ধীরে ধীরে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে দিন, যেন উপুড় হয়ে শোয়ার মতো ভঙ্গি তৈরি হয়। পা পদ্মাসনের অবস্থাতেই থাকবে।
  • কনুই ভাঁজ করে কোমরের পাশে স্থাপন করুন এবং শরীরের উপরের অংশ সামান্য তুলুন।
  • এরপর ধীরে ধীরে শরীরের ভারসাম্য বজায় রেখে পুরো শরীরকে দুই হাতের উপর ভর দিন।
  • পা পদ্মাসনের অবস্থাতেই রেখে ধীরে ধীরে উপরে তোলার চেষ্টা করুন। পুরো শরীর টানটান থাকবে এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।
  • এই অবস্থায় কিছুক্ষণ ভারসাম্য বজায় রেখে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন।

উপকারিতা:

  • শরীরের ভারসাম্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পায়
  • মেরুদণ্ড আরো নমনীয় হয়
  • গ্যাস, অম্বল ও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা কমে
  • ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে সহায়ক
  • দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে
  • মানসিক চাপ কমে এবং মনোযোগ বাড়ে
  • রক্ত সঞ্চালন উন্নত হয়
  • হাত ও পায়ের দুর্বলতা ও অসাড়তা কমে
  • পেশির শক্তি বৃদ্ধি পায়
  • পুরো শরীরের স্ট্রেচিং হয়

কারা করবেন না:

  • অন্তঃসত্ত্বা নারীরা এই আসন করবেন না
  • স্লিপ ডিস্ক বা মেরুদণ্ডের গুরুতর সমস্যায় ভুগলে এড়িয়ে চলতে হবে
  • হৃদরোগ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া করা যাবে না

এই যোগাসন নিয়মিত চর্চা করলে শরীর সুস্থ রাখতে এবং ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্যাটি লিভার নির্মূল হবে যে উপায়ে

ফ্যাটি লিভার নির্মূল হবে যে উপায়ে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App