×

রাজধানী

কেউ ফিরছেন ঢাকায়, কেউ আজও বাড়ি যাচ্ছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০১:৪১ পিএম

কেউ ফিরছেন ঢাকায়, কেউ আজও বাড়ি যাচ্ছেন

ছবি : সংগৃহীত

স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে অনেকে আগেভাগেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। আবার কেউ কেউ ঈদ শেষে বাড়ির উদ্দেশেও রওনা দিচ্ছেন। যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড ও কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর বিভিন্ন স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, স্টেশন এলাকায় মানুষের ব্যস্ততা ও ফিরতি যাত্রীর ভিড় বেড়েছে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী উপস্থিত ছিলেন।

সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত নেমে আসছেন। তারা ব্যাগ ও লাগেজ নিয়ে দ্রুত স্টেশন ত্যাগ করছেন। এ সময় স্টেশনের কুলিদেরও ব্যস্ততা বাড়তে দেখা যায়।

আরো পড়ুন : ৪১৯ হজযাত্রীকে নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট

শুধু ঈদের ফিরতি যাত্রাই নয়, ঈদের তৃতীয় দিনেও কেউ কেউ রাজধানী ছাড়ছেন। কমলাপুর রেলস্টেশনে আজ এমন যাত্রীদেরও দেখা গেছে। তারা জানান, অনেকে ঈদের দ্বিতীয় দিনে কোরবানি সম্পন্ন করায় বাড়ি ফিরতে দেরি হয়েছে।

সিলেটগামী ট্রেনের এক যাত্রী বলেন, “আমাদের একবারই ঈদের ছুটি হয়। গত ঈদে ছুটি কাটিয়েছিলাম, এবার ঈদে ডিউটি করেছি। ডিউটি শেষ করে আজ ছুটিতে যাচ্ছি।”

স্টেশনে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী বলেন, সকালে ফিরতি যাত্রীর চাপ ছিল। বর্তমানে কিছুটা কমলেও পুরোপুরি ভিড় শুরু হয়নি। তিনি জানান, দুদিন পর স্টেশনে ব্যাপক ভিড় দেখা যাবে, কারণ তখন ফিরতি যাত্রীর চাপ আরো বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেউ ফিরছেন ঢাকায়, কেউ আজও বাড়ি যাচ্ছেন

কেউ ফিরছেন ঢাকায়, কেউ আজও বাড়ি যাচ্ছেন

রেমাক্রীতে ডায়রিয়ার প্রকোপ, ওষুধ-স্যালাইনের তীব্র সংকট

রেমাক্রীতে ডায়রিয়ার প্রকোপ, ওষুধ-স্যালাইনের তীব্র সংকট

ফ্যাটি লিভার নির্মূল হবে যে উপায়ে

ফ্যাটি লিভার নির্মূল হবে যে উপায়ে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App