×

আবহাওয়া

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:৫১ এএম

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথাও বলা হয়েছে।

শনিবার (৩০ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত জারি করা আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ভোর ৫টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন : নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

৪১৯ হজযাত্রীকে নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট

৪১৯ হজযাত্রীকে নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট

এইচআইভি সংক্রমণ বাড়ছে বরিশালে, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

এইচআইভি সংক্রমণ বাড়ছে বরিশালে, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App