×

আফ্রিকা

মরক্কোতে জোড়া ভবন ধসে নিহত ১৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

মরক্কোতে জোড়া ভবন ধসে নিহত ১৯

ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ঐতিহাসিক নগরী ফেজে পাশাপাশি থাকা দুটি চারতলা ভবন ধসে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরো ১৬ জন। বুধবার (১০ ডিসেম্বর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে।

ফেজ নগরীর স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাতের কোনো এক সময়ে ভবন দুটি হঠাৎই ধসে পড়ে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার মতে, ভবন দুটি দীর্ঘদিন ধরে অযত্নে ছিল এবং তাতে ফাটল ছিল স্পষ্ট। খবর রয়টার্সের।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত এই ভবন দুটিতে আটটি পরিবার বসবাস করত। ভবন ধসের খবর পেয়ে স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক সুরক্ষা বিভাগ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।

আরো পড়ুন : মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

অষ্টম শতকে গড়ে ওঠা ফেজ মরক্কোর তৃতীয় বৃহত্তম জনবহুল নগরী। দুই মাস আগে শহরটিতে জীবনযাত্রার মান অবনতি ও সরকারি সেবার ঘাটতিকে কেন্দ্র করে বিক্ষোভও হয়েছিল।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি জানায়, ধসে পড়া ভবন দুটি বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ফাটল থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি বলেই ধারণা করা হচ্ছে।

তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভবন ধসের ক্ষয়ক্ষতির তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। পাশাপাশি মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

মরক্কোর জনসংখ্যা, অর্থনীতি এবং শিল্পকেন্দ্রের মূল অংশ রয়েছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে। অন্যদিকে দেশের বাকি অংশ কৃষি, মৎস্য ও পর্যটন নির্ভর অর্থব্যবস্থার ওপর টিকে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App