×

এশিয়া

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

জাপানের উত্তর উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই দেশটির আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে এ ভূমিকম্পটি অনুভূত হয়। এটি সমুদ্রের তলদেশে প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর অল্প সময়ের মধ্যে ৩ মিটারের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এর কম্পন রাজধানী টোকিওসহ কয়েকশ কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়। একই সঙ্গে ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন : ৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে। বিশেষ করে হোকাইদো ও ইওয়াতে জেলার কিছু অংশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৯ বলা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৪ নির্ধারণ করা হয়।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য সুনামির ঝুঁকি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App