×

আওয়ামী লীগ

গাইবান্ধা

শহিদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান, ২ জন আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

শহিদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান, ২ জন আটক

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলার পৌর পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম শাবিন, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১২ থেকে ১৪ জনের একটি দল শহিদ মিনারে বিকেল সোয়া ৩টায় শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। দলের বাকি সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে এ দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App