×

আওয়ামী লীগ

ঢাকা ও চট্টগ্রামের পাঁচ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

ঢাকা ও চট্টগ্রামের পাঁচ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ছবি: সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রামের একাধিক স্থানে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়।

শুক্রবার  (২৪ এপ্রিল) কাছাকাছি সময়ের ব্যবধানে দেশের দুই মহানগরীতে ছাত্রলীগের এই মিছিলগুলোর সবগুলোই অল্প কয়েক মিনিটের ঝটিকা মিছিল ছিলো বলে জানা গেছে।

ভিডিওগুলোতে দেখা গেছে, ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে মিছিলে।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে, কাকরাইল মোড়ে ছাত্রলীগের দুটো মিছিলের ভিডিও ফেসবুকে প্রচার হতে দেখা গেছে। সূত্র জানিয়েছে, দুটো মিছিলই জুমার নামাজের পর হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম নগরীতে তিন স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।

ভিডিওতে দেখা যায়, নগরের জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারের বিক্ষোভ মিছিল হয়েছে।

এর মধ্যে জিইসি এলাকার মিছিলটি শুক্রবার সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিল দুটি জুমার নামাজের পর হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলোয়।

জিইসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েকজন মিছিলে অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের সমর্থনে নানা স্লোগান দেন।

অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগারপাস এলাকার দিকে যায়। সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। লাল টুপি পরে দুই নম্বর গেট এলাকায়ও একটি মিছিল হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হবে

নাহিদ ইসলাম প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হবে

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App